ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু

কালভার্টের নিচে খাকি ব্যাগ, মিলল ওয়ান শুটারগান-গুলি

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় খাকি রঙের ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, একই দিন ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল।

অভিযানে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বাম পাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচে পূর্ব পাশে খাকি রঙের একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্রটি লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান। এতে ট্রিগার সংযুক্ত রয়েছে। অস্ত্রটির ব্যারেলের দৈর্ঘ্য চার ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য তিন ইঞ্চি।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলি জিডিমূলে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালভার্টের নিচে খাকি ব্যাগ, মিলল ওয়ান শুটারগান-গুলি

আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬