ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে মেট্রোরেলের দুটি স্টেশন প্রায় এক ঘণ্টা পর চালু গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সন্তানের মানসিক বিকাশ ও সংকট দূরীকরণে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক

দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ নম্বর, সুন্দরগঞ্জে রেজওয়ানকে কৃতি সংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২১৩ নম্বর পেয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃতি শিক্ষার্থী মো. রেজওয়ান আহমেদ। অসাধারণ এ সাফল্যের জন্য তাকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শোভাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি ও বাংলা ভিশন ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয় ওই মেধাবী শিক্ষার্থীকে।

রেজওয়ান আহমেদ দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১২৫০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১২১৩।

রেজওয়ান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, কবি হোসেন ফারুক, কৃতি শিক্ষার্থীর বাবা ও স্কুল শিক্ষক রেজাউল করিম এবং কৃতি শিক্ষার্থী মো. রেজওয়ান আহমেদ।

বক্তারা রেজওয়ানের এ সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার মেধা ও পরিশ্রমের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অদম্য মেধাবী শিক্ষার্থী রেজওয়ান আহমেদকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে তার হাতে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ নম্বর, সুন্দরগঞ্জে রেজওয়ানকে কৃতি সংবর্ধনা

আপডেট সময় : ১০:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬