ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ জমি দখলে নিতে বিধবা নারীর কাঁচা ধান কেটে নিলেন প্রতিপক্ষ প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? হ্যালোইন থিমে শানায়ার জন্মদিন: খুশি, সুহানা, অনন্যাদের নিয়ে ডাইনি সাজে কাটলেন কেক

গাইবান্ধায় নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩), জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প, জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় জরিমানা করা হয়।

এর মধ্যে ৪১ ধারায় এমদাদুল হক সরকারকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪২ ধারায় মো. ইমরান হাসানকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে এসআরবি নিয়মিতভাবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬