ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ঝাঁঝালো গন্ধে আবারও ২৫ শিক্ষার্থী অসুস্থ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও ঝাঁঝালো গন্ধে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হাতিয়ার বাইরে পাঠানো হয়েছে। একই বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে পুনরায় এমন ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে বলে জানা গেছে।

পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ২৫ শিক্ষার্থীর পাশাপাশি একজন অভিভাবককেও চিকিৎসা দেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থী ও স্বজনদের দাবি, বিদ্যালয়ের ভেতরে হঠাৎ অতিরিক্ত ঝাঁঝালো ধরনের গন্ধ ছড়িয়ে পড়ার পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। বিশেষ করে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মুখ দিয়ে লালা বের হতে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাইরে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরে ঘটনাস্থল বিদ্যালয়টিও পরিদর্শন করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, শিক্ষার্থীরা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহেও একই বিদ্যালয়ে ঝাঁঝালো গন্ধে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এক সপ্তাহের ব্যবধানে একই ধরনের ঘটনা আবারও ঘটায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় ঝাঁঝালো গন্ধে আবারও ২৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬