ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক সেবনের সময় যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলায় মাদক সেবনের সময় নেফাউল হক (৩৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নেফাউল হক গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা গ্রামের পলাশপাড়া এলাকার মৃত ছানাউল হকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নেফাউল হককে তার বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের ভেতর মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিশন দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় মাদক সেবনের সময় যুবক আটক

আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬