ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎গাইবান্ধা সদর উপজেলায় ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রির পরিমাণে অসঙ্গতির অভিযোগে দুই বিসিআইসি সার ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন।

‎অভিযানে সার বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান না মানার অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ডিলারের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স আতাউর রহমানকে ৩০ হাজার টাকা এবং মেসার্স সাইদার রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সার বিক্রির সময় যথাযথভাবে ক্যাশমেমো প্রদান না করার পাশাপাশি ক্যাশমেমোতে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রিত সারের পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

‎গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ‘সার বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অভিযানে ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোর সঙ্গে প্রকৃত বিক্রির পরিমাণে অসঙ্গতি পাওয়া গেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের কাছে সার বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬