ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর সদর থানা বিএনপির কান্ডারী গাজী কামরুজ্জামান শুভ্র।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পিরোজপুর সদর থানা বিএনপির পক্ষ থেকে গাজী কামরুজ্জামান শুভ্র রুহুল কবির রিজভীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির সাংগঠনিক অবস্থা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় রুহুল কবির রিজভী পিরোজপুরে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গাজী কামরুজ্জামান শুভ্র পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান।

সাক্ষাৎ শেষে গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, দলের জ্যেষ্ঠ নেতৃত্বের দিকনির্দেশনায় তিনি অনুপ্রাণিত। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পিরোজপুর সদর থানা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬