ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় অবৈধ মজুতের ২১ বস্তা সার জব্দ, জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়িতে অবৈধভাবে মজুত করা ২১ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এমদাদুল হক এন্তাজ নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি সার ও ৭ বস্তা পটাশ সার জব্দ করা হয়। পরে অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জব্দ করা সার কৃষকদের মধ্যে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার কেউ অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় অবৈধ মজুতের ২১ বস্তা সার জব্দ, জরিমানা

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬