সাদুল্লাপুরে বিদ্যুৎস্পষ্টে আহত যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০২:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত যুবক আব্দুর রাজ্জাক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের হরিদাশ তালুক গ্রামের হাবিজার রহমানের ছেলে।
নিহতের বড় ভাই খাজা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রাজ্জাক গোবিন্দগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ির পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। গত ২৯ আগষ্ট বিকেলে তিনি সেই বিদ্যুতের তারের ওপর দিয়ে বাড়িতে ডিসের লাইন নেওয়ার জন্য কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি ৩৩ হাজার ভোল্টের তারের সাথে জড়িয়ে যান। এসময় তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে ঝলছে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়া হয়। চার দিন চিকিৎসা শেষে তিনি আজ সকালে মারা যান।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’

















