ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

২০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকন্ঠায় পরিবার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ দিন ধরে নিখোঁজ আছেন সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। এতে চরম আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটছে তাদের। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।

নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাশ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সহজ আর সরল ছিলো মেয়েটি। বাবা-মাকে না জানিয়ে কখনো কোথাও যাননি সে। হঠাৎ এ ভাবে মেয়েটি নিখোঁজ হওয়ায় তারা ভীষণ ভাবে চিন্তিত আছেন।

নিখোঁজ ছাত্রীর বাবা জানায়, ‘বাড়িতে থাকি না আমি। ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকুরী করি। বড় ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে আমার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পায়নি। আর এ কারণে মানষিক ভাবে দুশ্চিন্তা ও কষ্টে বিপর্যস্ত আমার পরিবার। তাদের শান্তনা দেয়ার কোনো ভাষাও পাচ্ছি না। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে পুলিশসহ সবার কাছে আকুতি মিনতি করছি।’

নিখোঁজ শিক্ষার্থীর মা জানান, ‘ও আমার পরিবারের বড় মেয়ে। পরীক্ষা রেজাল্ট হয়েছে। সে এ গ্রেডে পাশ করেছে। এতে মেয়েসহ আমরা সবাই খুশি। মেয়ে তার খুশির সংবাদ প্রতিবেশীদের জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে আসেনি। পরে আত্মীয় স্বজন এবং ওর বন্ধু বান্ধবীদের সাথে কথা বলি। তারাও ওর বিষয়ে কোনো সন্ধান দিতে পারেনি। পরে নিরুপায় হয়ে থানায় জিডি করি। এখন পর্যন্ত তারাও কোন সন্ধান দিতে পারেননি। মেয়ে এখন আমার বেঁচে আছে নাকি নাই কিছুই তো বলতে পারছি না।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘বিষয়টি নিয়ে আন্তরিকতার সাথে কাজ করছেন পুলিশ। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পজিটিভ কিছু একটা হবে ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
২০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকন্ঠায় পরিবার

আপডেট সময় : ০৪:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬