ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ৪ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ গ্রাম হেরোইনসহ মো. গোলাম আজম প্রধান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার গোলাম আজম প্রধান পলাশবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের মো. লেবু প্রধানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আতোয়ার আলীর বাড়ির দক্ষিণ পাশের কাঁচা সড়কে গোলাম আজম প্রধানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে সাদা রঙের পলিথিনে বিশেষ কায়দায় রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার গোলাম আজম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেফতার গোলাম আজম ও জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৪ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬