ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা দিয়ে পালিয়ে গেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মৃত ইনছার আলীর ছেলে মো. রেজা মিয়া (৩৯) ও একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. আয়নাল হক (৪০)। এ সময় আয়নাল হকের ভাই মো. আনারুল ইসলাম (৩৫) জানালা দিয়ে কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকায় অভিযান চালায়। এ সময় রেজা মিয়ার বাড়ির শয়নকক্ষে ইয়াবা সেবন ও কেনাবেচা চলছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় রেজা মিয়া ও আয়নাল হককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আনারুল ইসলাম শয়নকক্ষের জানালা দিয়ে পালিয়ে যান।

পুলিশের দাবি, রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে আয়নাল হকের কাছ থেকেও আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬