ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ‘রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’র দোয়া মাহফিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের ব্যবসায়িক পথচলায় আরও সমৃদ্ধি, বরকত ও সফলতার প্রত্যাশায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘মেসার্স রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের তিস্তা বাজার ব্রিজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও সফলতা অর্জনের পাশাপাশি বরকত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কৃষক, ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন সুন্দরগঞ্জ সদর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও পূর্ব তালুক বেলকা আল ক্বাদিমা জামে মসজিদের খতিব মাওলানা মো. আতাউর রহমান।

‘মেসার্স রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. সাজু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে সততা ও বিশ্বাসের সঙ্গে ব্যবসা করে আসছি। কৃষক ও ক্রেতাদের আস্থা ধরে রেখে ভবিষ্যতেও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ধান, গম, পাট ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। তিস্তা বাজার ব্রিজ সংলগ্ন হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের জন্য প্রতিষ্ঠানটি সহজ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ‘রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’র দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬