
দীর্ঘদিনের ব্যবসায়িক পথচলায় আরও সমৃদ্ধি, বরকত ও সফলতার প্রত্যাশায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘মেসার্স রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌরশহরের তিস্তা বাজার ব্রিজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও সফলতা অর্জনের পাশাপাশি বরকত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কৃষক, ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন সুন্দরগঞ্জ সদর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও পূর্ব তালুক বেলকা আল ক্বাদিমা জামে মসজিদের খতিব মাওলানা মো. আতাউর রহমান।
‘মেসার্স রিজু পোল্ট্রি ফার্ম অ্যান্ড শস্য ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. সাজু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে সততা ও বিশ্বাসের সঙ্গে ব্যবসা করে আসছি। কৃষক ও ক্রেতাদের আস্থা ধরে রেখে ভবিষ্যতেও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে ধান, গম, পাট ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। তিস্তা বাজার ব্রিজ সংলগ্ন হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের জন্য প্রতিষ্ঠানটি সহজ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.