ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামিনে ইয়ামালের নাম কেন ‘লামিনে ইয়ামাল’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ১০ সিনেমা, সাফল্যের নেপথ্যে কী প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত বাসে রং করলেই রুট রেশনালাইজেশন হবে না আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া প্লাম গাউনে মুগ্ধতা ছড়ালেন টালিউড ফ্যাশনিস্তা ঐন্দ্রিলা সেন রাজনীতি আটকে গেছে ডানপন্থী ফাঁদে, বাম ও লিবারেলরা কী করবে জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা

রাজনৈতিক নেতাদের নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট, ব্যবহারকারী শনাক্তে জিডি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সুন্দরগঞ্জ থানায় জিডি করেন জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মো. আবুল হোসাইনের ছেলে।

জিডি সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে ফেসবুক ব্যবহারের সময় ‘খালেকুজ্জামান চৌধুরী রাজা’ নামে একটি আইডিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি ও পোস্ট শেয়ার করতে দেখেন তিনি। একই আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পোস্টে আপত্তিকর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জিডিতে বলা হয়, এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নথিভুক্ত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জিডির বিষয়ে আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ বলেন, ‘ফেসবুকে একটি আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আইডিটি কার এবং কারা এসব পোস্ট করছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘ফেসবুক আইডি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজনৈতিক নেতাদের নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট, ব্যবহারকারী শনাক্তে জিডি

আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬