গাইবান্ধায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০১:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডল (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার শালমারা ইউনিয়নের হাবিবের বাইগুনী গ্রামের করোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি বিটলু মন্ডল জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মৃত জবান আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১১টার দিকে পুলিশের একটি টীম উপজেলা শালমারা ইউনিয়নের হাবিবের বাইগুনী গ্রামের করোনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিটলু মন্ডলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার কাছ থাকা ৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩ কেজি গাঁজাসহ বিটলু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’



















