ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে আয়োজিত র‍্যালিতে চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর চরকিং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আমজাদ, পিপলু ও মোজাক্কের বারীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিকভাবে আয়োজনের নেতৃত্ব দেন ৬ নম্বর চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

র‍্যালিকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬