ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের আহ্বান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান কবির (লেলিন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।

সভায় নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালিসহ জলঢাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও শ্রম দিয়ে আসা তৃণমূলের অনেক নেতাকর্মী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। বিএনপিকে আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে সুদৃঢ় করতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য শুধু আনুষ্ঠানিকতা পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল চেতনা হলো ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি। জলঢাকা বিএনপির নেতাকর্মীদের মধ্যে থাকা মতপার্থক্য ও বিভাজন দূর করে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য ও ক্ষোভের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের নেতৃবৃন্দ। পারস্পরিক দূরত্ব ভুলে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জলঢাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা, সাংগঠনিক শক্তি ও ঐক্যের বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

জলঢাকা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভাটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬