ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে, হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাকের নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাকের সহকারী (হেলপার) মারা গেছেন। এ ঘটনায় ট্রাক চালক সিদ্দিক আলম (৪৫) আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। ফুলছড়ি-গাইবান্ধা সড়ক হয়ে ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌছালে ট্রাকটির চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে, হেলপার নিহত

আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬