ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০আর ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. শাকিল মিয়া (২৫) এবং একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৫)।

পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে চারজনকে দুটি মোটরসাইকেলসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক অবস্থায় পায়। এ সময় অপর দুজন পালিয়ে যান।

আটক শাকিল মিয়া ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল দুটি চুরি করে আনার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তারা হলেন গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)।

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় পলাতক দুজনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬