ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আনজুয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের জামলারজান ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনজুয়ারা বেগম উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের নুরুজ্জামান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে আনজুয়ারা বেগম একটি ছাগল মাঠে ছেড়ে দিয়ে সড়কের পাশে বসেছিলেন। এ সময় সাদুল্লাপুরের দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ‘আনজুয়ারা বেগম ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য সড়কের পাশে বসেছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬