ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানালেন ডা. শফিকুর রহমান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ত্রাণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না; বাঁশখালীর বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাঁশখালীর জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় সব বিষয় সরকারের কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হবে এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে।

শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের কুইনস প্যালেস কনভেনশন হলে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে আয়োজিত মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জনগণের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়ন ও কার্যকর পানি ব্যবস্থাপনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা জনগণের সম্পদ রক্ষা না করে লুটপাট ও আত্মসাতের মাধ্যমে দেশের ক্ষতি করেছেন। জনগণের সম্পদ জনকল্যাণে ব্যয় হলে আজ অনেক দুর্যোগ মোকাবিলা করা সহজ হতো। তিনি দুর্নীতি, অনিয়ম ও অপচয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

জামায়াত আমীর বলেন, দুর্যোগের সময় রাজনৈতিক বিভেদ নয়, মানবিক দায়িত্বই সবচেয়ে বড় বিষয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট সবাইকে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর পূর্বে তিনি কোমরপানিতে নেমে বানভাসীদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শিবির সভাপতি পরমানুর রহমান জাহিনসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে বন্যার ক্ষয়ক্ষতি, জলাবদ্ধতা, নদী-খাল দখল, স্লুইসগেট ব্যবস্থাপনা এবং পুনর্বাসনসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন তারা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানালেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬