ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল অগ্নিকাণ্ডে পুঁজি হারানো ব্যবসায়ীর পাশে রব্বানী, দিলেন ২ লাখ টাকা একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা

বাগেরহাটের চিতলমারীর স্কুলে নিষিদ্ধ গাইড ও প্রশ্নপত্র জব্দ, প্রধান শিক্ষককে ঘিরে নতুন অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ এ নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করেন। নিষিদ্ধ গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র জব্দ করার আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কর্মকর্তাকে দেখে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ জানান, বুধবার সকালে তিনি প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষকদের করা একটি দুর্নীতির অভিযোগের তদন্ত করতে যান। এ সময় তাঁকে (শিক্ষা কর্মকর্তার) দেখে বিধান কুমার ব্রহ্ম পালিয়ে যান। পরে তিনি ওই বিদ্যালয় থেকে সরকার নিষিদ্ধ বিপুল পরিমান গাইড বই ও অভিন্ন প্রশ্নপত্র (প্রকাশনী থেকে কেনা প্রশ্নপত্র) উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে জানতে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম’র মোবাইল ফোনে একাধিক বার রিং দিলেও তিনি তা গ্রহণ করেনি।

উল্লেখ্য কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রভাত কুমার মজুমদার, সুশান্ত কুমার ব্রহ্ম ও স্মৃতি রানী ঘরামী বলেন, প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম কার্যক্রম নিষিদ্ধ চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অপারেশন ডেভিলহান্টে তিনি বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরে তিনি দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার ওই প্রতিষ্ঠানে অপকর্ম শুরু করেছেন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাগেরহাটের চিতলমারীর স্কুলে নিষিদ্ধ গাইড ও প্রশ্নপত্র জব্দ, প্রধান শিক্ষককে ঘিরে নতুন অভিযোগ

আপডেট সময় : ০৮:২৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬