ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট তৈরি করছে ইলন মাস্কের নিউরালিংক, যে সুবিধা পাওয়া যাবে আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

সুন্দরগঞ্জে সাড়ে ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বাধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী এ মান্নান আকন্দ প্রমুখ।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী রোববার (২৮ জুন) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনটি উপজেলার ৩৬১টি কেন্দ্রে পরিচালিত হবে। এ সময় ৭২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এতে উপজেলার ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে সাড়ে ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

আপডেট সময় : ০৪:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬