ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও

সাঘাটায় বিএনপির অভিযোগের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় উপজেলা বিএনপির করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখা। এসময় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ায় জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইনের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল গফুর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুন বোনারপাড়ায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরেকজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ওই ঘটনার পর ২২ জুন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী ও সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, উপজেলা জামায়াতের আমির ও যুব বিভাগের নেতার নেতৃত্বে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জামায়াতের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়, দলটি কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেন নেতারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রমে বিশ্বাস করি। কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর বা নৈরাজ্যের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তারা আরও বলেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। একইসঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় বিএনপির অভিযোগের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬