ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

শিবির নেতা হত্যা: আগুনে ক্ষতিগ্রস্ত নিরীহ প্রতিবেশীর বাড়ি পরিদর্শনে জামায়াত নেতারা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের পর সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক নিরীহ প্রতিবেশীর বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন ও সেক্রেটারি মো. আব্দুল গফুর। তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত রোববার (২১ জুন) ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা হত্যা মামলার অভিযুক্ত মুকুল ও পলাশের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে আগুন পাশের একটি নিরীহ পরিবারের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তাদের বসতঘর ও প্রয়োজনীয় মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শনকালে জামায়াত নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা ক্ষয়ক্ষতির বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন বলেন, ‘অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিহতের পরিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। উত্তেজনাকর পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার কর্মকাণ্ডের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। তবে কোনো নিরীহ মানুষ বা প্রতিবেশী যেন ক্ষতির শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল গফুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শিবির নেতা হত্যা: আগুনে ক্ষতিগ্রস্ত নিরীহ প্রতিবেশীর বাড়ি পরিদর্শনে জামায়াত নেতারা

আপডেট সময় : ১২:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬