ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লাস্টিক, যেসব কারণ জানালেন গবেষকেরা রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘জেলা কাব হলিডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার ব্যবস্থাপনায় আজ জেলা স্কাউটস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২১ জুন) দিনব্যাপী সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান। এবারের জেলা কাব হলিডে-তে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম রুমি, এএলটি, জেলা কাব লিডার, বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলা।

আয়োজকরা জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউটস ইউনিটের মোট ৩০ জন ইউনিট লিডার এবং ১৮০ জন কাব স্কাউট সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কাব হলিডেতে অংশগ্রহণ করে।

উদ্বোধনকালে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “কাব স্কাউটিং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ,শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অত্যন্ত সহায়ক।”

দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ও শিক্ষণীয় ইভেন্ট, গ্রুপ ওয়ার্ক এবং মেধা বিকাশের নানামুখী প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে চমৎকার এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা কাব হলিডে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬