ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে খননের অভিযোগ, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে মাটি খনন এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক (৭০) সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আব্দুর রাজ্জাক উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের মৃত কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিজামখাঁ মৌজার ১৩৯ নম্বর খতিয়ানের ৩৩৮৬, ৩৩৮৭ ও ৩৩৮৯ নম্বর দাগের ৬৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে হাফিজার রহমান (৪৬), হামিদুর রহমান (৪৪), সবুজ মিয়া (৩২), সাজেদুর রহমান (৪০) ও আশরাফুল ইসলাম (৩৫)-এর সঙ্গে বিরোধ চলে আসছে। বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষ ভুয়া তথ্যের ভিত্তিতে ডিক্রি নিয়ে জমির দখল গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ওই ডিক্রির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আব্দুর রাজ্জাক। মামলাটি বিচারাধীন থাকাকালে আদালত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন বলে দাবি তার।

তবে অভিযোগকারী বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষরা জমিতে মাটি খননের কাজ চালিয়ে যাচ্ছেন। গত ১৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে তিনি জমিতে গিয়ে মাটি খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাজেদুর রহমান বলেন, ‘আমরা যে জমিতে মাটি ভরাট করছি, সেই জমিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। আর যে জায়গা থেকে মাটি তুলেছি, তা আমাদের নিজস্ব জমি।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দু’পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে খননের অভিযোগ, বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬