ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন

তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শনে জলঢাকায় পানিসম্পদ মন্ত্রী, বিএনপির ফুলেল শুভেচ্ছা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৯ জুন) তাদের আগমন উপলক্ষে জলঢাকা উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব ইউনুস আলী, গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোকনুজ্জামান সেলিম, পৌর তরুণ দলের সদস্য সচিব সামিনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, “পানিসম্পদ মন্ত্রীর জলঢাকায় আগমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশাবাদী।”

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শনে জলঢাকায় পানিসম্পদ মন্ত্রী, বিএনপির ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬