ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

গাইবান্ধায় গরুর গুঁতোয় কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গরুর গুঁতোয় নবির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবির হোসেন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নবির হোসেন তার বাড়ির পাশের বিলে গরু ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগ বিরাজ করছে।

ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে গরুর গুঁতোয় গুরুতর আহত হওয়ার পর নবির হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় গরুর গুঁতোয় কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬