ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর

সুন্দরগঞ্জে চালু হচ্ছে ‘নূর হোম ডেলিভারি ৩.০’, মিলবে নিত্যপণ্য থেকে চিকিৎসাসেবা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বাসিন্দাদের জন্য নতুন সেবার ঘোষণা দিয়েছে ‘নূর হোম ডেলিভারি ৩.০’। আগামী জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন ধরনের খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, গ্যাস সেবা, তাজা মাছ ও মাংস সরবরাহ করা হবে।

এছাড়া অ্যাম্বুলেন্স সেবা, চিকিৎসক সেবা এবং রংপুর শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল গ্রহণ ও পরামর্শের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, সুন্দরগঞ্জ পৌরসভার ভেতরে ৩০ মিনিটের মধ্যে দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করা হবে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নুর আলম মিয়া নুর বলেন, ‘সুন্দরগঞ্জ পৌরসভার মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা আরও সহজ ও হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা “নূর হোম ডেলিভারি ৩.০” চালু করতে যাচ্ছি। একজন গ্রাহক যেন ঘরে বসেই খাবার, কাঁচাবাজার, মাছ-মাংস, গ্যাসসহ প্রয়োজনীয় পণ্য ও সেবা দ্রুত পেতে পারেন, সে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা, চিকিৎসক সেবা এবং রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল গ্রহণের সুবিধাও থাকবে। আমরা সুন্দরগঞ্জবাসীকে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা দিতে বদ্ধপরিকর।’

সেবাগ্রহণে আগ্রহীরা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৮৯-৩৬০০৭৯ ও ০১৮৭৩-৫৯৭২৫০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ‘Nur Home Delivery 3.0 (NHD30M)’ ফেসবুক পেজের মাধ্যমেও অর্ডার ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সুন্দরগঞ্জের মানুষের সময়, শ্রম ও ভোগান্তি কমিয়ে দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করাই তাদের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে চালু হচ্ছে ‘নূর হোম ডেলিভারি ৩.০’, মিলবে নিত্যপণ্য থেকে চিকিৎসাসেবা

আপডেট সময় : ১০:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬