প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাধবপুরে প্রশাসনের প্রস্তুতি
- আপডেট সময় : ১২:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুর হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে রোববার (১৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সফরকালীন নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পুরো কর্মসূচি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে মাধবপুর অতিক্রম করে শ্রীমঙ্গল সফরে যাবেন। এ সফরকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে।
























