ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন

গাইবান্ধায় ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার চরাঞ্চলের মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার লক্ষ্যে নতুন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে জেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন যমুনা ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির এজিএম মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান ফারুকী, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার ট্যাক্স কালেক্টর নূর হোসেন, গাইবান্ধা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলামিন, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রকৌশলী রুহুল আমিন এবং সমাজসেবক খালিকুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, গাইবান্ধার চরাঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘হৃদয়ে চরাঞ্চল’-এর যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির মাধ্যমে চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা দলমত নির্বিশেষে চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সবাইকে ‘হৃদয়ে চরাঞ্চল’-এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. এবিএম আবু হানিফ বলেন, চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম ও বাস্তবতা বিবেচনায় একটি মানবিক, উন্নত ও স্বাবলম্বী সমাজ গঠনে সংগঠনটি কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

পরে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং একটি মানবিক ও সমৃদ্ধ চরাঞ্চল গঠনের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা

আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬