ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

পানহাটি দখলে নিতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটি দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পান বিক্রেতা, ক্রেতা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা পানহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই দুই পক্ষের লোকজন পানহাটির আশপাশে অবস্থান নিতে শুরু করে। একপর্যায়ে একটি পক্ষ পানহাটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পান বিক্রেতা, ক্রেতা ও সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।

এ সময় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণ ও হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যে বিস্ফোরণ হয়েছে, সেটি ককটেল কি না তা যাচাই করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে বিকেলে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পানহাটি দখলে নিতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬