ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে এইচএসসিতে ফলাফল বিপর্যয়: পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার প্রশ্ন হাতিয়ায় স্কুলশিক্ষিকার বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৫০ লাখ টাকা ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ, প্রস্তুত জলকামান–দাঙ্গা দমনের যান পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

গাইবান্ধায় দুর্যোগ মোকাবিলায় ৫৫৭ শিক্ষার্থীর হাতে ব্যাগ-ছাতা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের আরও সচেতন, দক্ষ ও প্রস্তুত করে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫৫৭ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের জন্য প্রদান করা হয়েছে বিভিন্ন দুর্যোগ সহনশীল উপকরণ।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার চন্ডিপুর আলহাজ্ব তহুরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দুর্যোগ সহনশীল উপকরণ উৎসবে এসব বিতরণ করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্কস (এসএলসিআরডিসিআর)-৩’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, মুসলিম এইড ইউকে বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী প্রশেনজিত রায় এবং প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল। এতে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুধীজন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, নদীভাঙন, ঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, দুর্যোগ সহনশীল সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা জ্ঞান, নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এসব দক্ষতা তৈরি হলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও দুর্যোগকালীন সময়ে সহায়তা করতে পারবে।

এসময় প্রকল্পের আওতায় ৫৫৭ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের জন্য একটি স্ট্রেচার, একটি ফার্স্ট এইড বক্স, একটি হ্যান্ড মাইক, একটি হ্যান্ড লাইটসহ বিভিন্ন জরুরি দুর্যোগ মোকাবিলা উপকরণ হস্তান্তর করা হয়।

উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ দেখা যায়। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষার্থীরা জানান, নতুন ব্যাগ ও ছাতা তাদের লেখাপড়ার কাজে সহায়তা করবে এবং দুর্যোগ মোকাবিলা সম্পর্কেও তারা নতুন অনেক কিছু জানতে পেরেছে।

উল্লেখ্য, ‘স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্কস (এসএলসিআরডিসিআর)-৩’ প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান কাম বন্যা আশ্রয়কেন্দ্রে দুর্যোগ ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় দুর্যোগ মোকাবিলায় ৫৫৭ শিক্ষার্থীর হাতে ব্যাগ-ছাতা

আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬