ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন

পিরোজপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: জেলা ডিবির সফল অভিযান

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ মোঃ স্বপন গাজী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জিয়াউর রহমান-এর তদারকিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের একটি চৌকস টিম বুধবার (১০ জুন) পিরোজপুর সদর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। দুপুর ১:৪৫ মিনিটের দিকে বিশ্বস্ত গুপ্তচর সূত্রে খবর আসে যে, পিরোজপুর সদর থানাধীন পাড়েরহাট মৎস্য আড়ৎ এর সামনে শংকরপাশা ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে।

সংবাদ পাওয়া মাত্রই এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তফা শওকত জামানের নেতৃত্বে ডিবি পুলিশের টিমটি দ্রুত শংকরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামস্থ মোঃ সোহাগ গাজীর মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামিকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর গ্রামের মৃত জাফর গাজীর ছেলে মোঃ স্বপন গাজী (৪২)।

গ্রেফতারের পর আসামির হেফাজত থেকে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: জেলা ডিবির সফল অভিযান

আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬