ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী ব্যাংক উদ্ধার প্রকল্প ও জবাবিদিহি নিয়ে কিছু প্রশ্ন

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতারা।

এছাড়া জেলার প্রতিটি উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয় সভায়। এতে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও অংশ নেন।

দুই ঘণ্টাব্যাপী সভায় জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা বিতর্কিত সম্পদের উৎস নিয়ে সরকারি তদন্তের দাবি উত্থাপন করেন।

বক্তারা বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। কোনো গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সামাজিক শান্তি বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬