গাইবান্ধায় দুইটি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৯:৪৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুইটি গাঁজার গাছসহ ফেলু চন্দ্র (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃত ফেলু চন্দ্র উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার লক্ষ্মী চন্দ্রের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাঘাটা থানা পুলিশের একটি দল উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ফেলু চন্দ্রের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা গাছ দুটির আনুমানিক ওজন প্রায় ছয় কেজি বলে জানিয়েছে পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
























