বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মুসলিম গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রীতিশ চন্দ্র বর্মণ (২৮) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা।
গ্রেফতারকৃত যুবক প্রীতিশ চন্দ্র বর্মণ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তৈয়বপুর গ্রামের সুধাংশু চন্দ্র বর্মণের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের ওই মুসলিম গৃহবধূর সঙ্গে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তৈয়বপুর গ্রামের সুধাংশু চন্দ্র বর্মণের ছেলে প্রীতিশ চন্দ্র বর্মণ মোবাইল ফোনের মাধ্যমে পরিচিত হন। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, প্রীতিশ চন্দ্র বর্মণ ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি এলে তিনি তা এড়িয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুন রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত যুবক ভুক্তভোগীর স্বামীর বাড়িতে যান এবং সেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মামলা রুজু করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।’


















