ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১ সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার

উন্নয়নের রূপরেখা তুলে ধরে সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে বেলকা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

গণ উন্নয়ন কেন্দ্রের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (এমইএএল) মো. আকবর হোসেন এবং গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু সাঈদ ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, এ অর্থবছরে বেলকা ইউনিয়ন পরিষদের মোট বাজেট ৩ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৬১৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লাখ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জনসেবা ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানতে পারেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসন শক্তিশালী হয়।

তারা আরও বলেন, শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পরপরই মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা জরুরি, এতে নাগরিক সেবা সহজ হয় এবং রাষ্ট্রীয় তথ্যভাণ্ডার হালনাগাদ থাকে।

বক্তারা বাল্যবিয়ে, মাদক ও নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
উন্নয়নের রূপরেখা তুলে ধরে সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৮:৫২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬