ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ বেলে মাছ কেন বালির নিচে থাকে খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই ছাতিমের গন্ধে মন মাতে কেন সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯ লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প অজু ছাড়া মোবাইল ফোনে কোরআন পড়া যাবে কি

হাতিয়ায় মেধাবী প্রজন্ম গঠনে ‘প্রকৌশলী তানভীর শিক্ষা পদক’ নিয়ে মতবিনিময় হাত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আলোকিত শিক্ষা, মেধাবী প্রজন্ম ও সমৃদ্ধ হাতিয়া গঠনের প্রত্যয়ে” নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী তানভীর শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে হাতিয়া উপজেলার ওছখালীতে অবস্থিত প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নিজ বাসভবনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্ট নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, হাতিয়ার মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষা পদক কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগ আরও ব্যাপক পরিসরে পরিচালিত হবে বলেও জানান, অনুষ্ঠানের আয়োজক, প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রকৌশলী তানভীর শিক্ষা পদক কার্যক্রমের সফল বাস্তবায়ন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় মেধাবী প্রজন্ম গঠনে ‘প্রকৌশলী তানভীর শিক্ষা পদক’ নিয়ে মতবিনিময় হাত

আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬