ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ বেলে মাছ কেন বালির নিচে থাকে খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই ছাতিমের গন্ধে মন মাতে কেন সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯ লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প অজু ছাড়া মোবাইল ফোনে কোরআন পড়া যাবে কি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাত দিনের ব্যবধানে এক রাতে আবারও দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা সাগর (৩০) ও আব্দুর রশিদ (৩৫)। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার (৩১ মে) নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

অন্যদিকে, একই ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা কালু মিয়ার ছেলে সাগর এর মরদেহও রোববার সকালে উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের দাবি, নিহত দুজনই নিজ নিজ পরিবারের প্রধান উপার্জনকারী এবং পরিবারের অন্যতম ভরসা ছিলেন। একই রাতে দুইজনকে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম বলেন, “রোববার সকাল ৮টার দিকে খবর পাই যে মঠবাড়িয়ার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ এবং প্রায় দেড় কিলোমিটার দূরে আরেকটি মরদেহ পড়ে রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্তের জন্য সিআইডির টিমকে খবর দেওয়া হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার জানান, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

এদিকে, পরপর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬