ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯ লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প অজু ছাড়া মোবাইল ফোনে কোরআন পড়া যাবে কি হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক

ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি: ভোগান্তিতে কয়েকশ পরিবার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির সামনের বিদ্যুৎ খুঁটি থেকে ১৫ কেবি (15 KV) ধারণক্ষমতার এই ট্রান্সফরমারটি নামিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিরিবিলি পরিবেশে চোরচক্র খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। রাত ২টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর নজরে এলেও বৃষ্টির সময় বা যান্ত্রিক ত্রুটি মনে করে কেউ তেমন গুরুত্ব দেননি। সকালে স্থানীয়রা লক্ষ্য করেন যে, খুঁটিতে ট্রান্সফরমারটি নেই এবং নিচে কিছু যন্ত্রাংশ পড়ে আছে।

ট্রান্সফরমারটি চুরির ফলে ঐ এলাকার কয়েকশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তীব্র গরমে একদিকে যেমন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে সেচ কাজ ও নিত্যদিনের জরুরি কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি মালামাল চুরির এই ঘটনায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভাণ্ডারিয়ায় গভীর রাতে ট্রান্সফরমার চুরি: ভোগান্তিতে কয়েকশ পরিবার

আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬