ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

পবিত্র ঈদুল আজহায় ৯৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়েজ আহমেদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৯৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তিস্তা রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক খন্দকার ফয়েজ আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি, ভালোবাসা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতি আমাদের শেখায়, সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগই মানুষের প্রকৃত মর্যাদা।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়া যায়। আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো, আত্মীয়তার বন্ধন দৃঢ় করা এবং ভ্রাতৃত্ব ও মানবিকতার চর্চাই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা।’

তিনি বলেন, ‘আজকের এই বিভক্ত, অস্থির ও স্বার্থপর সময়েও ঈদ আমাদের শেখায় একে অপরকে ভালোবাসতে, ক্ষমা করতে এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

খন্দকার ফয়েজ আহমেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমরা যদি ত্যাগ ও মানবতার চেতনা হৃদয়ে ধারণ করি, তাহলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অমানবিকতা অনেকটাই দূর করা সম্ভব হবে। নতুন প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও সুশিক্ষায় গড়ে তুলতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।’

তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, জীবন থেকে গ্লানি ও অন্ধকার দূর করে শান্তি, রহমত ও বরকতে ভরে দিন পৃথিবীকে।’

সবশেষে তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে আবারও জানান আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পবিত্র ঈদুল আজহায় ৯৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়েজ আহমেদের শুভেচ্ছা

আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬