ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা কোরবানির ঈদ সামনে রেখে তাড়াশের উপজেলায় পশুর হাটে কেনাবেচা ধুম ইউএনও-কৃষি অফিসারের বিরুদ্ধে সড়কে আলেমদের মোনাজাত গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধায় ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন সরকারি ধান ক্রয়ের তালিকায় ভুয়া কৃষক, উদ্বোধনের দিনেই ধরা পড়লো অনিয়ম ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের

তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া-তিস্তামুখঘাট রেলপথে পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর দাবিতে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (২৪ মে) সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সংগঠক হাসান মেহেদী বিদ্যুৎ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, রওশন হাবীব রোজ, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার শাহীন, জালাল উদ্দিন, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জাহাঙ্গীর কবির জুয়েল ও মোখলেসুর রহমান মুকুল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সংযোগ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও বলেন, বোনারপাড়া-তিস্তামুখঘাট রেলপথ পুনরায় চালু হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এ রেলপথ চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, কমবে পরিবহন ব্যয় এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বক্তারা অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। অথচ তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সেতু ও রেল যোগাযোগ চালু হলে গাইবান্ধাসহ আশপাশের জেলার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অবকাঠামোগত উন্নয়নের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬