ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প অজু ছাড়া মোবাইল ফোনে কোরআন পড়া যাবে কি হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল

রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী এলাকায় ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এর আগে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান শুরু করে। পরে প্রধান আসামি জাওয়াদকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা পুলিশের এ দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে মন্তব্য করেছেন।

রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬