ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

বেলকা ইউনিয়ন

সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১০ মে) সকালে বেলকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৮৭৬টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার আনজু মানআরা আকতারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

বেলকা ইউপি চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, ‘আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বেলকা ইউনিয়ন

সুন্দরগঞ্জে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬