ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১০ মে) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি উত্তর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা নামের এক নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নাজমা ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের তথ্যমতে, নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬