ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন নতুন সংগ্রাম শুরু হয়েছে। তিনি বলেন, সরকার গঠন করেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল “সবার আগে বাংলাদেশ”।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ—যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছিলাম, তা বাস্তবায়নের যুদ্ধ।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে ছিলেন এবং জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে। তাঁর দাবি অনুযায়ী, জনগণের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছে।

নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার গঠনের পর এই ইশতেহার আর শুধু দলের নয়, এটি এখন দেশের জনগণের প্রত্যাশা। তাই প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের ৫২ শতাংশ ভোটার বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, ফলে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান দায়িত্ব।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে শিক্ষা ব্যবস্থা হবে মানসম্মত, নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। তিনি অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ভবিষ্যতে গুম, খুন ও নির্যাতনমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে।

সরকার পরিচালনায় দলীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপি সরকার। সরকার ঠিক থাকলেও দলের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিল দলের চেয়ারম্যানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬