ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হাওরাঞ্চলের কৃষকরা আকস্মিক পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে অনেক জায়গায় পানি নেমে যাওয়ায় কৃষকরা তাদের ফসল আংশিকভাবে হলেও ঘরে তুলতে পেরেছেন। এরপরও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

জাহেদ উর রহমান আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এটি দুর্যোগকালীন সহায়তার অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি একইসঙ্গে সরকারের বিভিন্ন খাদ্য ও বাজার সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি বলেন, টিসিবি কার্ডধারী নিম্নআয়ের মানুষের জন্য কম দামে পণ্য সরবরাহের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে, যার জন্য প্রায় ১৮১ কোটি টাকার বেশি ব্যয় হবে। পাশাপাশি স্থানীয়ভাবে ২ হাজার মেট্রিক টন ডাল কেনার উদ্যোগও নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিক কিছু ক্ষেত্রে প্রত্যাশিত গতিশীলতা পুরোপুরি অর্জিত না হলেও বিভিন্ন সূচকে অগ্রগতি অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন

আপডেট সময় : ০৬:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬